Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা শ্রীবরদী শ্রীবরদীতে সাপের ছোবলে এক শিশুর মৃত্যু
শ্রীবরদীতে সাপের ছোবলে এক শিশুর মৃত্যু

শ্রীবরদীতে সাপের ছোবলে এক শিশুর মৃত্যু

০

শেরপুরের শ্রীবরদীতে সাপের ছোবলে মাহিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ সেপ্টম্বর রবিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত মাহিন উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের মোয়াজ্জেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে বসত ঘরে ঘুমায় মাহিন। এ সময় মশারির ভিতরে থাকা একটি বিষধর সাপ তার পায়ে ছোঁবল দেয়। মাহিনের চিৎকার শোনে পরিবারের লোকজন রাতেই তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। ওখানে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেলুয়া ইউনিয়নের ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, রাতে নিজ ঘরে বিষধর সাপ মাহিনকে ছোবল দেয়। পরে ময়মনসিংহ মেডিকেল কজেল হাসপাতালে তার মৃত্যু হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + one =