Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে প্রায় ৭ মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন
ঝিনাইগাতীতে প্রায় ৭ মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

ঝিনাইগাতীতে প্রায় ৭ মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

০

ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে দাফনের প্রায় ৭ মাস পর কবর থেকে আরিয়ান নাফিজ নামে (আড়াই মাস) বয়সের এক শিশুর মৃতদেহ উত্তোলন করেছে ঝিনাইগাতী থানার পুলিশ। আদালতের নির্দেশে ১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে ঝিনাইগাতী থানার পুলিশ উপজেলার চাপাঝোড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। আরিয়ান নাফিজ চাপাঝোড়া গ্রামের বিল্লাল হোসেন ছেলে। পুলিশ স‚ত্রে জানা গেছে, গত ২১ ফেব্রæয়ারি ২০২০ ইং তারিখে নাফিজের মৃত্যু হয়। তার মা খাদিজা বেগম এই মৃত্যুর বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়নাল আবেদীনের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করেন পুলিশ। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, মরদেহের সুরতহাল সম্পন্ন করে মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এসময় ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর ছিদ্দিকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =