শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ নেত্রকোনায় ট্রলারডুবি, ৯ জনের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় ট্রলারডুবি, ৯ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় ট্রলারডুবি, ৯ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আজ বুধবার সকালে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে উপজেলার রখাতন ইউনিয়নের রাজনগর গ্রাম সংলগ্ন গুমাই নদীতে বালুবাহী বড় নৌকার ধাক্কায় ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এখন পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে তৎপরতা চলছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + three =