শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক বোমা হামলা: রক্ষা পেলেন আফগান ভাইস প্রেসিডেন্ট
বোমা হামলা: রক্ষা পেলেন আফগান ভাইস প্রেসিডেন্ট

বোমা হামলা: রক্ষা পেলেন আফগান ভাইস প্রেসিডেন্ট

রাস্তার পাশে পুঁতে রাখা বোমা হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। এতে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তার কয়েকজন দেহরক্ষী। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। সালেহ’র মুখপাত্র রাজওয়ান মুরাদ ফেসবুকে লিখেছেন, বুধবার আরো একবার আফগানিস্তানের শত্রুরা সালেহ’র ক্ষতি করার চেষ্টা করেছে। কিন্তু তাদের অসৎ উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। সালেহ অক্ষত রয়েছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সালেহর গাড়িবহর টার্গেট করে ওই বোমা পোঁতা হয়েছিল।

এতে তার কয়েকজন দেহরক্ষী আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, হাসপাতালে নেয়া হয়েছে দুটি মৃতদেহ এবং আহত সাতজনকে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =