শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ রাঙামাটিতে চা দোকানিকে গুলি করে হত্যা
রাঙামাটিতে চা দোকানিকে গুলি করে হত্যা

রাঙামাটিতে চা দোকানিকে গুলি করে হত্যা

রাঙামাটির নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়ি এলাকায় অজ্ঞাতনামা পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে এক চা দোকানদার খুন হয়েছেন। নিহতের নাম সুরেশ কুমার চাকমা (৪৫)। তিনি ঘিলাছড়ির সিকল্যা পাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়িস্থ রাবার বাগান এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সাব্বির হোসেন এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত দশটার দিকে একটি অটোরিক্সাযোগে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী সুরেশ চাকমার চায়ের দোকানের সামনে এসে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়ি সিকল্যা পাড়ায় নিয়ে যায়। নিহত সুরেশ চাকমা স্থানীয় চা বিক্রেতা এবং পার্বত্য চুক্তি বিরোধী একটি সশস্ত্র সংগঠনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে তাকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 1 =