শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে দৈনিক তথ্যধারা পত্রিকার প্রতিনিধি সম্মেলন

শেরপুরে দৈনিক তথ্যধারা পত্রিকার প্রতিনিধি সম্মেলন

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার একমাত্র দৈনিক পত্রিকা তথ্যধারা’র সম্পাদক মন্ডলী ও প্রতিনিধিদের অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট শনিবার সকাল ১১টায় শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেটস্থ আইডিইবি ভবনের সম্মেলন কক্ষে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

দৈনিক তথ্যধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর আলম খান (এটম) এর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও দৈনিক তথ্যধারা পত্রিকার আইন উপদেষ্টা এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী মন্ডল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক তথ্যধারা পত্রিকার নির্বাহী সম্পাদক এডভোকেট সুব্রত দে ভানু, ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ, চীফ রিপোর্টার মোঃ আছাদুজ্জামান মোরাদ, দেশবার্তা বিডি ডট কম’র বার্তা সম্পাদক জিএইচ হান্নান, ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ দুদু, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সোহাগ, শ্রীবরদী উপজেলা প্রতিনিধি তারেক আব্দুল্লাহ রানা, ফুলপুর উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান।

এসময় অন্যান্যদের মধ্যে দৈনিক তথ্যধারা পত্রিকার জামালপুর, ময়মনসিংহ, হালুয়াঘাট অঞ্চলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে বক্তাগণ পত্রিকার প্রচার সংখ্যা বৃদ্ধি ও প্রতিনিধিদের সমস্যা সমাধানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − nine =