শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে খাদ্য গুদামে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন হুইপ আতিক

শেরপুরে খাদ্য গুদামে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন হুইপ আতিক

জিএইচ হান্নান: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষে ৩০ আগস্ট রোববার শেরপুর এল.এস.ডি (গ্রেড-১) খাদ্য গুদাম সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শেরপুর জেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ ফরহাদ খন্দকার এর সভাপতিত্বে শেরপুর এল.এস.ডি (গ্রেড-১) খাদ্য গুদাম সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

এসময় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি কার্যালয়ে প্রাঙ্গণে বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির কয়েকটি গাছের চারা রোপণ করেন।

বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মোঃ রাহাতুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মামুন হোসেন, খাদ্য পরিদর্শক মোঃ রুকুনুজ্জামান, খাদ্য পরিদর্শক মোঃ আক্তার হোসেন, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − seven =