শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে সদর ইউএনও সস্ত্রীক করোনা শনাক্ত : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

শেরপুরে সদর ইউএনও সস্ত্রীক করোনা শনাক্ত : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন সস্ত্রীক করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। ইউএনও এবং তার স্ত্রী শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক (অতিরিক্ত কৃষি কর্মকর্তা) তৌফিকুন নাহার দু’জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়ালীউর রহমান জানান, ইউএনও ফিরোজ আল মামুন সস্ত্রীক করোনা আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই ইউএনও ফিরোজ আল মামুন করোনা উপসর্গে জ্বর-সর্দিকাশি, শরীর ব্যাথা, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। ২৬ আগস্ট বুধবার শেরপুর জেলা সদর হাসপাতালে নমুনা দেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষার ফলাফল ‘কোভিড-১৯ নেগেটিভ’ আসে।

কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৭ আগস্ট বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ আগস্ট শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার এবং তার স্ত্রীর নমুনা পরীক্ষায় ‘কোভিড-১৯ পজিটিভ’ আসে। পরে তাদেরকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

এদিকে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান জানান, ইউএনও ফিরোজ আল মামুনের করোনা’র সাথে ডেঙ্গু সংক্রমণও ধরা পড়েছে। একইসাথে তার করোনা এবং ডেঙ্গুর চিকিৎসা চলছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − fourteen =