শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক
শ্রীবরদীতে স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক

শ্রীবরদীতে স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক

তাসলিম কবির বাবু: শেরপুর জেলা শ্রীবরদী উপজেলাতে অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে জাহিদ (১৮) নামে এক যুবককে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। ২৯ আগস্ট শনিবার দুপুরে উপজেলার গোশাইপুর ইউনিয়নের রহমতপুর গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত জাহিদ বালিয়াচন্ডি গ্রামের মৃত লাল মামুদের ছেলে।

জানা গেছে, যৌন নিপীড়নের শিকার অষ্টম শ্রেণির স্কুল ছাত্রী রহমতপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। ২৯ আগষ্ট শনিবার দুপুরে ওই স্কুল ছাত্রী তার মামাতো বোনের সাথে বালিয়াচন্ডি এ.এ.পি উচ্চ বিদ্যালয়ে যায়। বিদ্যালয় থেকে ফেরার পথে জাহিদ ওই স্কুল ছাত্রীকে রাস্তায় প্রকাশ্যে বিভিন্ন অশ্লীল ভাষায় কথা বলে এবং অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে। এক পর্যায়ে জাহিদ রহমতপুর ব্রীজ সংলগ্ন সরকারি পাকা রাস্তার উপর ওই ছাত্রীকে সবার সামনে প্রকাশ্যে জোরপুর্বক গালে চুমু দেয়। এসময় ছাত্রী ডাকচিৎকার দিলে জাহিদ দ্রুত পালিয়ে যায়। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য  সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে অভিযান চালিয়ে পুলিশ জাহিদকে শ্রীবরদী থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই ছাত্রীর মামা বাদী হয়ে জাহিদকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর মামা বাদী হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্ত প্রধান আসামীকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 12 =