শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ কলমাকান্দায় সাংসদ মানু মজুমদারের সৌর প্যানেল বিতরণ উদ্বোধন

কলমাকান্দায় সাংসদ মানু মজুমদারের সৌর প্যানেল বিতরণ উদ্বোধন

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সৌর প্যানেল বিতরণ উদ্বোধন করেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।

ইউএনও মো. সোহেল রানা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, উপজেলা যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস ও ইনজেন টেকনোলজি লিঃ এর প্রতিনিধি মোঃ আবু হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংসদ মানু মজুমদারের নেতৃত্বে কলমাকান্দা-দূর্গাপুরে স্ট্রীট লাইট, হোম সোলার প্যানেল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =