শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

শেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি শেরপুর জেলা শহরের নয়আনী বাজারে কাপড়ের ব্যবসা এবং পৌরসভার চাপাতলী মহল্লায় পরিবার নিয়ে বসবাস করতেন। ১৯ আগস্ট বুধবার রাতে শেরপুর জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনোয়ার হোসেনকে নিয়ে করোনাভাইরাসে শেরপুর জেলায় ৭ জনের মৃত্যু হলো।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ মো. মোবারক হোসেন বুধবার রাতে করোনায় আনোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

ইউএইচএফপিও ডাঃ মো. মোবারক হোসেন বলেন, ১৮ আগস্ট মঙ্গলবার আনোয়ার হোসেনের করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়। এরপর তিনি শহরের চাপাতলী মহল্লার বাসায় আইসোলেশনে ছিলেন। বুধবার সন্ধ্যায় তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৯ টায় মারা যান তিনি ।

এদিকে সিভিল সার্জন জানান, ১৯ আগস্ট বুধবার শেরপুর সদরে আরও একজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁকে নিয়ে জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯৩ জন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − ten =