শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর প্রেসক্লাব সভাপতি মো: শরিফুর রহমান এর রোগমুক্তি কামনায় দোয়া

শেরপুর প্রেসক্লাব সভাপতি মো: শরিফুর রহমান এর রোগমুক্তি কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক: শেরপুর প্রেসক্লাব সভাপতি ও একুশে টিভির শেরপুর জেলা প্রতিনিধি মো: শরিফুর রহমান এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় ১৮ আগস্ট মঙ্গলবার বাদএশা জেলা শহরের মাধবপুর প্রেসক্লাব সম্মেলন কক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেরপুর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুলের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান মোরাদ, প্রচার সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, সিনিয়র সাংবাদিক সঞ্জিব চন্দ্র বিল্টু, সিনিয়র সাংবাদিক ফজলুল কবির সুরুজ, সাংবাদিক হানিফ উদ্দিন, সাংবাদিক মোঃ নূর-ই-আলম চঞ্চল, সাংবাদিক জাহিদুল খান সৌরভ, সাংবাদিক মোঃ হামিদুর রহমান, সাংবাদিক সোহানুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান এক সপ্তাহ থেকে বিভিন্ন রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থা অবনতি হলে গত ১৬ আগস্ট রোববার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =