শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের ২১ আগস্ট উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের ২১ আগস্ট উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মো: মঞ্জুরুল আহসান: “ভয়াল ২১ আগস্ট, জঙ্গীবাদী অপশক্তিকে রুখতেই হবে” এই শ্লোগানে পোস্টার শোভা পাচ্ছে শহর বন্দরে। এই দিনটিকে উদযাপন উপলক্ষে ১৯ আগস্ট বুধবার সকালে নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: দলিল উদ্দিন এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, আব্দুল লতিফ, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, সাংস্কৃতিক সম্পাদক সরোয়ার জাহান স্বপন, যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ, কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল মঞ্জিল, কৃষকলীগের আহ্বায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান আজাদ মিয়া, শহর আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান দিপু, সহ সভাপতি প্রিন্সিপাল মুনীরুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, যুবলীগের আহ্বায়ক হাজী মো: জাহাঙ্গীর আলম সহ ১২টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

২১ আগস্ট উপলক্ষে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল, দোয়া, কালো ব্যাজধারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − seventeen =