শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহেন্স নিউট্রেশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (বিংস) প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগস্ট বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বিংস প্রজেক্ট এর উপজেলা কো-অর্ডিনেটর লিনা জাম্বিল, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু প্রমুখ।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম উপস্থিত ছিলেন। সভায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক উপজেলা পর্যায়ে পুষ্টি বিষয়ে প্রকল্পের বিভিন্ন বাস্তবায়নকৃত কার্যক্রম তুলে ধরা হয়। সভায় সঞ্চালনায় ছিলেন, বিংস প্রজেক্ট এর প্রজেক্ট অফিসার কেয়া ক্লারা আতিওয়ারা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + 17 =