শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে দোকানদারের বিরুদ্ধে উপবৃত্তির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

শ্রীবরদীতে দোকানদারের বিরুদ্ধে উপবৃত্তির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

তাসলিম কবির বাবু: উপবৃত্তির টাকা উত্তোলনে করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন সাজু মিয়া নামে এক অভিভাবক। ঘটনাটি ঘটেছে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তারাকান্দি গ্রামে। এ ঘটনায় ১৮ আগস্ট মঙ্গলবার গ্রাম্য শালিস হয়েছে। তবে টাকা উত্তোলনকারী একই গ্রামের শিওর ক্যাশ এজেন্ট দোকানদার বারেক মিয়া শালিসে উপস্থিত হয়নি। ওই এজেন্টের কাছে টাকা তুলতে গিয়ে আরো অনেকেই প্রতারণার শিকার হয়েছেন বলেও অভিযোগ ওঠেছে।

প্রতারণার শিকার তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবু রায়হানের বাবা সাজু মিয়া জানান, গত ২৪ জুলাই উপবৃত্তির টাকা তুলতে গেলে কৌশলে শিওর ক্যাশের টাকা নিজেদের অন্য একটি একাউন্টে ট্রান্সফার করে নেয়ার পর জানায় যে এই একাউন্টে কোন টাকা আসে নাই। পরে বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য দোকান মাধ্যম জানতে পারে যে শিওর ক্যাশ একাউন্টের টাকা ওই দোকানদারের নিজেদের নাম্বারে  ট্রান্সফার করে নিয়েছে। এ কথা বলতে গেলে উল্টো বারেক মিয়া তাকে হুমকি ধামকি দেয়। পরে শিক্ষার্থীর বাবা সাজু মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় মঙ্গলবার ওই গ্রামে শালিস বসে। এতে দোকানদার বারেক মিয়া হাজির হয়নি। এ সময় ওই দোকানদারের বিরুদ্ধে আরো অনেকে টাকা আত্মসাতের তথ্য তুলে ধরেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিসে উপস্থিত জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল আমিন বলেন, বিচারে ওই দোকানদার হাজির না হওয়ায় এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − three =