শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত: জেলায় মোট আক্রান্ত ৩৮৫ জন

শেরপুরে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত: জেলায় মোট আক্রান্ত ৩৮৫ জন

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে নতুন করে আরও ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ২ জন, নালিতাবাড়ীতে ১ জন ও শ্রীবরদী উপজেলায় ৩ জন রয়েছেন। এ পর্যন্ত শেরপুর জেলায় মোট আক্রান্ত হলেন ৩৮৫ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৩১১ জন। আর ৫ জনের মৃত্যু হয়েছে।

১৮ আগস্ট মঙ্গলবার সকালে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ প্রদত্ত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করেছেন। ১৭ আগস্ট সোমবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে শেরপুর সদরে ১৮২, নকলায় ৬৪, নালিতাবাড়ীতে ৭২, ঝিনাইগাতীতে ৩২ ও শ্রীবরদী উপজেলায় ৩৫ জন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, ঈদুল আজহার পর শেরপুরে করোনার বিস্তার বেড়ে চলেছে। তাই করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + four =