শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে ম্যালেরিয়া নির্মূলে গ্রাম ডাক্তারদের নিয়ে ওরিয়েন্টেশন সভা

ঝিনাইগাতীতে ম্যালেরিয়া নির্মূলে গ্রাম ডাক্তারদের নিয়ে ওরিয়েন্টেশন সভা

হারুন অর রশিদ দুদু : বেসরকারী সংস্থা র‌্যাসডোর আয়োজনে ১৭ আগস্ট সোমবার দুপুরে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গ্রাম ডাক্তার (ঔষধ ব্যবসায়ীদের) নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির উপর এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন, ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জসিম উদ্দিন। এসময় ম্যালেরিয়া নির্মূলে গুরুত্বরোপ করে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া, র‌্যাসডো’র ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর উপজেলা ম্যানেজার মোঃ নাসির উদ্দিন। এসময় ঝিনাইগাতী এলাকার স্বাস্থ্যকর্মী বেলাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ম্যালেরিয়া থেকে পরিত্রাণের বিষয় সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনা ও ম্যালেরিয়া থেকে বাঁচতে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি ব্যবহারের বিষয় তুলে ধরা হয়। এ ওরিয়েন্টেশন সভায় ১৫ জন গ্রাম ডাক্তার অংশগ্রহণ করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − thirteen =