শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যান নাইমের স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ

ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যান নাইমের স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় হতদরিদ্র পরিবারের মধ্যে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ আগস্ট সোমবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করেন। এসময় উপজেলার ১০০টি হতদরিদ্র পরিবারের মধ্যে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম বলেন, সরকার সাধারণ মানুষের জন্য কাজ করছে। এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের মাধ্যমে হতদরিদ্র পরিবারের স্বাস্থ্য সমস্যার সমাধানে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হলো।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকির সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =