শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে কসবা কাঠগড় একতা সংঘের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

শেরপুরে কসবা কাঠগড় একতা সংঘের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

জাহিদুল খান সৌরভ: শেরপুর জেলা শহরের পৌরসভার কসবা কাঠগড় মহল্লার একতা সংঘের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। ১৪ আগস্ট শুক্রবার সকালে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন একতা সংঘের সভাপতি প্রকৌশলী রুকনুজ্জামান রিপন। এসময় কসবা কাঠগড় জামে মসজিদ থেকে শাহী মসজিদ মোড় পর্যন্ত রাস্তার দু’পাশের আবর্জনা সহ আগাছা কেটে পরিষ্কার করা হয়।

পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে অন্যান্যদের মধ্যে একতা সংঘের উপদেষ্টা মাহফুজুর রহমান ফেরদৌস,  লুৎফর রহমান কিসলু, মোঃ শওকত আলী খান, শফিকুল ইসলাম সোহেল, ফখরুজ্জামান লাবন, কামারুজ্জামান শিমু, আব্দুস সবুর, রেজাউল করিম সোহাগ, আলতাফ হোসেন, তৌহিদুর রহমান সুমন এবং একতা সংঘের সাধারণ সম্পাদক আব্দুল করিম রুকন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল খান সৌরভ, কোষাধ্যক্ষ সারোয়ার জাহান রাজন, কার্যকরী সদস্য অনিক নিনাদ, ওয়াহিদুল খান দ্বিপ, এ জেড এম আল-আমিন মিনাল, শরীফুল, আশরাফুল, শরীফ, আরিফ, কপল, পলক, আনিছ, জীবন, জিহান, কাইফ, কামরুল, সিফাত, শুভ, আকাশ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে একাতা সংঘের সভাপতি প্রকৌশলী রুকনুজ্জামান রিপন বলেন, গ্রীষ্মের রাতের বেলায় বিষাক্ত সাপ সহ কীটপতঙ্গ আক্রামণের ভয় থাকে। তাই আমরা একতা সংঘের উদ্যোগে রাস্তার দু’পাশের আগাছা কেটে পরিষ্কার করেছি। ভবিষ্যতে এই ক্লাবের পক্ষ থেকে এরকম সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =