শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর প্রেসক্লাব সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

শেরপুর প্রেসক্লাব সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শেরপুর প্রেসক্লাব সভাপতি ও একুশে টিভির শেরপুর জেলা প্রতনিধি মোঃ শরিফুর রহমানের এর রোগমুক্তি কামনায় ১৪ আগস্ট শুক্রবার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমা নামাযের শেষে সদর উপজেলার বিভিন্ন মসজিদে তার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শরিফুর রহমান গত ৭ আগস্ট থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এরপর গত ১২ আগস্ট তার করোনা টেষ্ট নেগেটিভ আসে। শুক্রবার সকালে শেরপুর প্রেসক্লাব সভাপতির শারীরিক অবস্থায় খারাপ হলে সদর হাসপাতালে আরএমও ডা. খাইরুল কবীর সুমনের পরামর্শে টাইফয়েড, ডেঙ্গু, চিকনগুনিয়ার টেষ্টের জন্য ব্লাড সেম্পল দেওয়া হয়। বর্তমানে শরিফুর রহমান তার নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =