শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সার্জিক্যাল মাস্ক বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সার্জিক্যাল মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট শনিবার দুপুর ১২টায় আইডিয়াল ইস্কুল এর আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশা মানুষের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে ১ হাজার সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে।

আইডিয়াল ইস্কুল এর অধ্যক্ষ ও শেরপুর জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী শামছুন্নাহার কামালের সভাপতিত্বে এসব সার্জিক্যাল মাস্ক পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে আইডিয়াল ইস্কুল এর সহকারি শিক্ষক- শিক্ষিকা ও খরমপুর মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + nineteen =