শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা

অনলাইন বার্তা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান স্পিকার।

সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রদ্ধা নিবেদনের সময় স্পিকার ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্য এবং ১৫ আগস্টে অন্যান্যা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 15 =