শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগষ্ট শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবর্গের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর ছিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ফকির সাইফুল ইসলাম, উপজেলা তাঁতীলীগের আহবায়ক মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুর পাড়ে বৃক্ষ রোপণ এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এছাড়াও শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ ও উপজেলা জাসদ দিনব্যাপী অনুরুপ কর্মসূচী পালন করেছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 5 =