শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
শেরপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

শেরপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: “বৈশ্বিক কর্মে যুব শক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক যুব দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ আগস্ট বুধবার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ভার্চুয়ালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হামিদুর রহমান, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থী যুব ও যুব নারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =