শেরপুর প্রতিদিন ডট কম

Home খেলাধুলা নকলায় ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ
নকলায় ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

নকলায় ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

মো. মোশারফ হোসাইন: শেরপুর জেলার নকলা উপজেলায় ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১১ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার নকলা পৌরসভার কলাপাড়া মোজাকান্দা এলাকার ঐতিহ্যবাহী খেলার মাঠে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলাপাড়া এলাকার মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান (আবু মেম্বার) এর স্মৃতি স্মরণে প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান স্মৃতি সংসদের উদ্যোগে ও অর্থায়নে এলাকার তরুণ ফুটবল খেলোয়াড়দের মাঝে এসব জার্সি বিতরণ করা হয়।

নকলা পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুস মাষ্টারের সভাপতিত্বে এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষক লীগের আহবায়ক ও উপজেলা ডিভেটিং সোসাইটির সভাপতি আলমগীর আজাদ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কলাপাড়া মোজাকান্দা মাঠ কমিটির সভাপতি ও ৯নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ইন্তাজ আলী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিক্ষক-সাংবাদিক মো. মোশারফ হোসাইন উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে কলাপাড়া মোজাকান্দা মাঠ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুর হোসাইন, কলাপাড়া সমাজ উন্নয়ন সংঘের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মাহফুজুল ইসলাম, মরহুম মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের ছেলে আতিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =