শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি নালিতাবাড়ীতে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
নালিতাবাড়ীতে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

নালিতাবাড়ীতে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

মো: মঞ্জুরুল আহসান: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে দশম শ্রেণির এক শিক্ষার্থী বিষপানের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ১০ আগস্ট সোমবার সন্ধ্যায় মৃত্যুবরণ করে।

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের শাহা আলীর কিশোরী কন্যা শহিদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাহানাজ পারভিন (১৫) গত ৯ আগস্ট রোববার সন্ধ্যায় কীটনাশক পান করেন। এতে তার বমি শুরু হলে কিশোরীর মা টের পেয়ে দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, নালিতাবাড়ী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে শিক্ষার্থীর আত্মহত্যার কারণ এখনো পাওয়া যায়নি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =