শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০ তম জন্মদিবস উপলক্ষে শেরপুর জেলা যুব মহিলা লীগ’র আলোচনা ও দোয়া মাহফিল
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০ তম জন্মদিবস উপলক্ষে শেরপুর জেলা যুব মহিলা লীগ’র আলোচনা ও দোয়া মাহফিল

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০ তম জন্মদিবস উপলক্ষে শেরপুর জেলা যুব মহিলা লীগ’র আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০ তম জন্মদিবস উপলক্ষে শেরপুর জেলা শহরের বটতলা শেরপুর জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে ৯ আগস্ট রোববার রাত ৮টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নির সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন, শেরপুর জেলা যুব মহিলা লীগের নেত্রী মাহবুবা রহমান শিমু, লাভলী আক্তার, মুক্তি বেগম, মুক্তা খাতুন, রিক্তা বেগম ও বিভা প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক শ্যামলী ও শ্যামলী নিউজ২৪ডট কম’র নির্বাহী সম্পাদক উমর ফারুক, শেরপুর জেলা কৃষকলীগ নেতা মাহবুবুর রহমান লিটনসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর পরিবারসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা জুনায়েদ হোসেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 16 =