শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে বাস চাপায় ভ্যান চালক নিহত ॥ ঘাতক বাস আটক
শেরপুরে বাস চাপায় ভ্যান চালক নিহত ॥ ঘাতক বাস আটক

শেরপুরে বাস চাপায় ভ্যান চালক নিহত ॥ ঘাতক বাস আটক

জিএইচ হান্নান: শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের শেরপুর-ঢাকা মহাসড়কের তারাকান্দি বাজার এলাকায় ১০ আগস্ট সোমবার সকাল ১০টার দিকে ঢাকা গামী যাত্রীবাহী সোনারবাংলা বাস সার্ভিস নং (ঢাকা-মেট্রো-ব-১১-৬৩৪৮) বাস চাপায় মোস্তাক হোসেন (১৫) নামে এক কিশোর ভ্যান চালক নিহত হয়েছে। নিহত মোস্তাক হোসেন সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে তেতুলতলা গ্রামের ফারুক হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে সদর উপজেলার তেতুলতলা গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের ছেলে মোস্তাক হোসেন জীবিকার সন্ধানে তার বাবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এদিকে শেরপুর শহরের বাগরাকসা নূতন বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া সোনার বাংলা ওই বাস সার্ভিস তেতুলতলা এলাকায় ভ্যান চালক মোস্তাক হোসেনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোস্তাক হোসেন মারা যায়। খবর পেয়ে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থ গিয়ে নিহত ভ্যান চালক মোস্তাক হোসেনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরে নকলা উপজেলার জালালপুর এলাকার একটি পেট্রোল পাম্প থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ঘাতক বাসটি আটক করেছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × two =