শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে বিষ পানে একজনের মৃত্যু
ঝিনাইগাতীতে বিষ পানে একজনের মৃত্যু

ঝিনাইগাতীতে বিষ পানে একজনের মৃত্যু

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দুলী গ্রামের চাঁন মিয়ার ছেলে জবেদ আলী (২৭) বিষ পানে আত্মহত্যা করেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ৯ আগস্ট রোববার রাত ১১টার দিকে জবেদ আলী তার মায়ের কাছে টাকা চাইলে মা টাকা না দেওয়ায় অভিমান করে সবার অজান্তে আগাছা নিধন বিষ পান করে। বাড়ীর লোকজন টের পেয়ে সাথে সাথে তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জবেদ আলীর অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে রাত আনুমানিক সাড়ে ১২টায় দিকে ঝিনাইগাতী থানাস্থ তেতুলতলা নামক স্থানে তার মৃত্যু ঘটে।

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, ১০ আগস্ট সোমবার জবেদ আলীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − two =