শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় ভূমি অফিসের ছাদ নির্মাণ কাজের উদ্বোধন
নকলায় ভূমি অফিসের ছাদ নির্মাণ কাজের উদ্বোধন

নকলায় ভূমি অফিসের ছাদ নির্মাণ কাজের উদ্বোধন

মো. মোশারফ হোসাইন: শেরপুর জেলার নকলা উপজেলায় ৩নং উরফা ইউনিয়নের দরপট বাজারে ইউনিয়ন ভূমি অফিসের ছাদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১০ আগস্ট সোমবার সকালে দ্বিতল বিশিষ্ট এক তলা এ ভবনের ছাদ নির্মাণ কাজের উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি, সদ্য পদায়ন প্রাপ্ত ইউএনও) তাহমিনা তারিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক হীরা, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য হুমায়ুন কবির বর্ষা, আওয়ামী লীগ কর্মী মো. ইসরাফিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভূমি অফিস নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে মো. হোসেন আলী নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + thirteen =