শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ধান উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখার বিকল্প নেই : কৃষিমন্ত্রী
ধান উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখার বিকল্প নেই : কৃষিমন্ত্রী

ধান উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখার বিকল্প নেই : কৃষিমন্ত্রী

অনলাইন বার্তা ডেস্ক: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কভিড-১৯ কালীন চরম অনিশ্চয়তায় ধান উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রাখার বিকল্প নেই। মন্ত্রী রবিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)  আয়োজিত ‘কভিড-১৯ যুগে খাদ্য নিরাপত্তা : বাংলাদেশ কি অদূর ভবিষ্যতে খাদ্যসংকটে পড়ছে?’ শীর্ষক এক ওয়েবিনার জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ, বাজার পর্যালোচনা, আপৎকালীন সংকটের আশঙ্কা এবং চালের রাজনৈতিক স্পর্শকাতর দিকসহ সার্বিক পরিস্থিতি বিচার-বিবেচনার পরই চাল আমদানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

কৃষিসচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। মুখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম। আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, খাদ্যসচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানম এবং কৃষি মন্ত্রণালয়ের এপিএ পুলের সদস্যরা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 8 =