শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা বন্যার্তদের মাঝে শেরপুর রোটারী ক্লাব কর্তৃক খাদ্যসামগ্রী বিতরণ
বন্যার্তদের মাঝে শেরপুর রোটারী ক্লাব কর্তৃক খাদ্যসামগ্রী বিতরণ

বন্যার্তদের মাঝে শেরপুর রোটারী ক্লাব কর্তৃক খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বন্যা কবলিত শেরপুরের ৪০০ বন্যাদুর্গত মানুষের মাঝে ৩০ জুলাই শেরপুর রোটারী ক্লাব বিভিন্ন খাদ্যসামগ্রী, ঔষধ ও মাস্ক বিতরণ করেছে। এ কর্মসূচিতে প্রজেক্ট পার্টনার ছিল রোটারী ক্লাব অব ঢাকা ফোর্ট। খাদ্য সামগ্রী বিতরণ কালে রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট জনাব ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী উপস্থিত ছিলেন।

শেরপুর রোটারী ক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শেরপুর পৌরসভার ২০০ বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন  ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট জনাব ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, এসিসটেন্ট গভর্নর আলহাজ্ব ডা. সুরুজ্জামান পিএইচএফ, চার্টার মেম্বার লুৎফর রহমান মোহন, প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা পিএইচএফ, রোটারী ক্লাব অব ময়মনসিংহের প্রেসিডেন্ট জনাব মোঃ ইমরান ওমর পিএইচএফ, রোটারী ক্লাব অব জামালপুরের প্রেসিডেন্ট জনাব মোঃ আঃ মতিন পিএইচএফ, রোটারী ক্লাব অব ঢাকা ফোর্ট এর ট্রেজারার মিতালী রওশন, শেরপুর রোটারী ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব দুলাল মিয়া, ভাইস প্রেসিডেন্ট আনিছুর রহমান, সেক্রেটারি ও তরুণ শিল্পপতি মোঃ সাদুজ্জামান সাদী, জয়েন্ট সেক্রেটারি মিসেস শামছুন্নাহার কামাল, ক্লাব ট্রেইনার আলহ্বাজ মোঃ মাহবুবুর রহমান সুজা, ট্রেজারার ডা. রতন চন্দ্র দাস, এক্সিকিউটিভ সেক্রেটারি নাজমুল আলম, ভোকেশনাল সার্ভিস ডাইরেক্টর অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, কম্যুনিটি সার্ভিস ডাইরেক্টর ফাতেমা বেগম নাসরিন, ইউথ সার্ভিস ডাইরেক্টর আনোয়ারুল হাসান উৎপল, সার্জেন্ট এট আর্মস এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, স্ট্যান্ডিং কমিটি চেয়ার ফাউন্ডেশন শরণ রায় পিএইচএফ, সার্ভিস প্রজেক্ট কমিটি চেয়ার মলয় মোহন বল পিএইচএফ, রোটার‌্যাক্ট প্রেসিডেন্ট আসাদুজ্জামান রাসেল ও সেক্রেটারি হাসানুল সিফাত, ইন্টার‌্যাক্ট ক্লাব প্রেসিডেন্ট পৃথা দে, সেক্রেটারি অন্যান্য রোটারিয়ান, রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্টগণ।

পরে কামারের চর পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে কামারের চর ইউনিয়নের ২০০ বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − five =