শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে শেরপুরে বৃক্ষ রোপণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে শেরপুরে বৃক্ষ রোপণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে শেরপুরে বৃক্ষ রোপণ

মো. মোশারফ হোসাইন: ‘গাছ আমাদের বন্ধু’, ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এ শ্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে মুজিব জন্মশতবর্ষ-২০২০ উপলক্ষে এ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শেরপুর জেলার পাঁচটি উপজেলার মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ, রাস্তার পাশেসহ বিভিন্ন স্থানে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাড়ির আঙ্গীনা ও তাদের পুকুর পাড়ে দিনব্যাপী ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দগণ।

গাছের চারা রোপণের সময় শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আবু রায়হান রকি, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিয়াদ, সহ-সভাপতি নালিতাবাড়ীর রেদওয়ান আহমেদসহ ২০১৩ ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী নকলার শাকিল আহেমেদ ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শ্যামল, নালিতাবাড়ী উপজেলার ২০১৪ ব্যাচের শিক্ষার্থী রনি মিয়া, ২০১৩ ব্যাচের শিক্ষার্থী ঝিনাইগাতী উপজেলার হাসিব ও শ্রীবরদী উপজেলার মমিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি আবু রায়হান রকি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আমরা শেরপুর জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছি পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হচ্ছে।

সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিয়াদ বলেন, আমাদের রোপিত গাছের চারা গুলোকে সঠিক যত্নের মাধ্যমে বড় করে তুলতে হবে। তবেই মানুষ এই গাছের সুফল ভোগ করতে পারবেন। তারা আরও বলেন, দেশের প্রায় ১৮ কোটি মানুষ যদি প্রতি বর্ষা মৌসুমে একটি করে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন, তাহলে দেশে প্রতিবছর প্রায় ১৮ কোটি গাছ রোপণ করা হবে। এতে করে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অপরদিকে আগামী কয়েক বছরের মধ্যে আসবে প্রচুর টাকাও। ফলে এ দেশটি হবে সবুজ শ্যামলে ভরপুর, বাড়বে প্রাকৃতিক সৌন্দর্য্য, সমবৃদ্ধ হবে কৃষি অর্থনীতি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + one =