শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরের এসপি করোনায় আক্রান্ত

শেরপুরের এসপি করোনায় আক্রান্ত

জিএইচ হান্নান : শেরপুর জেলার  পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম পিপিএম করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া একই দিন শহরের তেরাবাজার এলাকার নারীর (৪৯) করোনা শনাক্ত হয়েছে। এসপি কাজী আশরাফুল আজীম পিপিএম সহ জেলায় ৩৫ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

৭ আগস্ট শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে জেলার সিভিল সার্জন ডাঃ এ কে এম আনওয়ারুর রউফ সাংবাদিকদের এসপি কাজী আশরাফুল আজীম পিপিএম এর করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শেরপুর জেলার ৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এসপি কাজী আশরাফুল আজীম পিপিএম সহ দুইজনের করোনা পজিটিভ হয়। এসপি কাজী আশরাফুল আজীম পিপিএম তাঁর সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

সিভিল সার্জন  ডাঃ এ কে এম আনওয়ারুর রউফ বলেন, শুক্রবার পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২৮ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ২৯১ জন। আর চারজনের মৃত্যু হয়েছে। শনাক্ত হিসাবে সুস্থতার হার ৮৯ শতাংশ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =