শেরপুর প্রতিদিন ডট কম

Home খেলাধুলা শেরপুরে ঈদ পূণর্মিলনী প্রীতি ফুটবল খেলায় টাইব্রেকারে জুনিয়রদের হারিয়ে চ্যাম্পিয়ন সিনিয়ররা
শেরপুরে ঈদ পূণর্মিলনী প্রীতি ফুটবল খেলায় টাইব্রেকারে জুনিয়রদের হারিয়ে চ্যাম্পিয়ন সিনিয়ররা

শেরপুরে ঈদ পূণর্মিলনী প্রীতি ফুটবল খেলায় টাইব্রেকারে জুনিয়রদের হারিয়ে চ্যাম্পিয়ন সিনিয়ররা

নিজস্ব প্রতিবেদক : শেরপুরে ঈদুল আজহা উপলক্ষে ঈদ পূণর্মিলনী প্রীতি ফুটবল খেলা হয়েছে শহরের দক্ষিণ নবীনগর এলাকার উন্মুক্ত মাঠে। এতে সিনিয়র দল টাইব্রেকারে ৫-৩ গোলে জুনিয়র দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত খেলাটি ১-১ গোলে অমিমাংসিত ছিলো। ৪ আগস্ট মঙ্গলবার রাতে কৃত্রিম আলোয় নবীনগর যুব সংঘ এ ফুটবল খেলাটির আয়োজন করে। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি এবং মেডেল বিতরণ করেন নবারুণ শিক্ষা পরিবারের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল।

নির্ধারিত ৭০ মিনিটের খেলাটি শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে। কিন্তু প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় জুনিয়র দলের ডি-বক্সের মধ্যে জটলায় সিনিয়র দলের মুসা মিয়া গোল করে দলকে এগিয়ে নেন। প্রতিপক্ষের গোলামুখে বারবার হানা দিয়েও কোন গোল করতে না পারায় জুনিয়র দল খেলাটিতে ০-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায়। বিরতির পর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে বেশ কয়েকটি সুযোগ আদায় করলেও সিনিয়র দলের গোলকিপার তাশদিদুর রহমানের দৃঢ়তায় জুনিয়র দলকে গোলবি থাকতে হয়। অবশেষে দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে তাশদিদ দূর্গ ভেঙ্গে জুনিয়র দলের রবিউল গোল করলে খেলায় ১-১ গোলে সমতা বিরাজ করে। বাকী সময় দু’দলই সহজ কয়েকটি সুযোগ নষ্ট করায় ১-১ গোলে অমিমাংসিত অবস্থায় নির্ধারিত সময়ের খেলা শেষ হলে টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। টাইব্রেকারে সিনিয়র দলের ৫ জন গোল করলেও জুনিয়র দলের তৃতীয় শটটি গোলবারের উপর দিয়ে মারায় ৫-৩ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয় সিনিয়র দল। এসময় মাঠে উচ্ছ্বাসে মেতে ওঠেন সিনিয়র দলের খেলোয়াড়-কর্মকর্তা এবং বর্ষিয়ান দর্শকরা। মধ্যরাত পর্যন্ত চলা খেলাটি বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি শহর আ’লীগ নেতা জুলফিকার আলী, শহিদুল ইসলাম, ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, চেম্বার পরিচালক অজয় চক্রবর্তী জয়, জেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, প্রভাষক আবু হানিফ প্রমুখ উপভোগ করেন এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরণ শেষে আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + seventeen =