শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা
নকলায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা
অনলাইন ছবি

নকলায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা

মো. মোশারফ হোসাইন: শেরপুর জেলার নকলা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো ১৬ বছর বয়সী ১০ম শ্রেণির এক শিক্ষার্থী। ৫ আগস্ট বুধবার দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং নকলা ইউনিয়নের ছত্রকোনা এলাকায় এ বিবাহ বন্ধ করা হয়।

এছাড়া করোনা কালীন সময়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির প্রতি খেয়াল না রেখে বিয়ের আয়োজন করায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে কনের বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কনে উপজেলার ছত্রকোনা এলাকার আক্তার হোসেনের মেয়ে ও নকলা শহরের অঙ্কুর বিদ্যাপীঠ নামে একটি বেসরকারি স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী। একই এলাকার মৃত সেকান্দর আলীর ছেলে হাসেন আলীর সাথে তার বিয়ের আয়োজন করা হয়।

এলাকার কোন ছেলে-মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে যেন বিবাহ না হয়, সে দিকে সজাগ দৃষ্টি রাখতে সংশ্লিষ্ট পরিবারের সদস্য ও উপস্থিতিদের মৌখিক অঙ্গীকার করান উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন, নকলাকে শেরপুর জেলার প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় বাল্যবিবাহতো অনেক দূরের কথা, বাল্যবিবাহ সম্পর্কিত কোন আয়োজনকেও বরদাস্ত করা হবেনা। নকলায় বাল্যবিবাহ সম্পর্কিত কোন ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক ও বরসহ আয়োজকদেরকেও আইনের আওতায় আনা হবে বলে কঠোর হুশিয়ারী দেন এবং এবিষয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ বাল্যবিবাহ নিরোধে সংশ্লিষ্টরা সদা তৎপর রয়েছেন বলে জানান তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + seven =