শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
অনলাইন ছবি

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

মো: মঞ্জুরুল আহসান: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে নন্নী-পোড়াগাঁও সড়কের নন্নী এলাকায় হাজী নুরুল হক মৈত্রী কলেজের সম্মুখে ৫ আগস্ট বুধবার সকাল ১১টায় সড়ক দুর্ঘটনায় সোহান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত সোহান হাজী নুরুল হক মৈত্রী কলেজের নৈশ্যপ্রহরী আনোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিশু সোহান বুধবার সকাল ১১টায় কলেজের সম্মুখের রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত একটি ইজিবাইক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু ঘটে। এ ঘটনায় ক্ষুব্দ এলাকাবাসী প্রায় ঘন্টা ব্যাপি নন্নী-পোড়াগাঁও সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ইজিবাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন ইজিবাইকটি থানা হেফাজতে রয়েছে। নিহত শিশুর পিতা আনোয়ার হোসেন বাদী হয়ে ইজিবাইক মালিকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + nineteen =