শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে গ্লোবাল এইড ট্রাস্টের অর্থায়নে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ (ভিডিও)
শেরপুরে গ্লোবাল এইড ট্রাস্টের অর্থায়নে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ (ভিডিও)

শেরপুরে গ্লোবাল এইড ট্রাস্টের অর্থায়নে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ (ভিডিও)

জিএইচ হান্নান: শেরপুরে গ্লোবাল এইড ট্রাস্টের অর্থায়নে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ আগস্ট সোমবার দিনব্যাপী শেরপুর সদর উপজেলার কামারের চর, ৬নং চর, গোয়ালপাড়া, পয়াস্তীরচর, মুন্সীরচর ও চরবাবনা বানভাসী ৪৫০ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তৈল, ২ কেজি চিড়া, ১ টি গুড় ও ১ টি লাইফবয় সাবান।

এসব খাদ্যসামগ্রী বিতরণের সময় সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল, জেলা পরিষদ সদস্য ও জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এডভোকেট ফারহানা পারভিন মুন্নি, দৈনিক তথ্যধারার সম্পাদক ও গ্লোবার এইড ট্রাস্টের আহ্বায়ক জাহাঙ্গীর আলম খান এটম, সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট তৌহিদুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুর রশীদ বিএসসি, শেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি মোঃ মুহসীন আলী আকন্দ, গ্লোবার এইড ট্রাস্টের উপদেষ্টা লিচু, চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমদাদুল হক মাঠু, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আসাদুজ্জামান মোরাদ ও সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, আমাদের আইন শেরপুর জেলার চেয়ারম্যান নুর-ই-আলম চঞ্চল, মানবাধিকার কর্মী এইচএইতি, গ্লোবার এইড ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবারের ন্যায় এ বছরও বানবাসীদের মাঝে গ্লোবাল এইড ট্রাস্টের অর্থায়নে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও আগামীতেও বিভিন্ন জনকল্যাণমূলক কাজ গ্লোবাল এইড ট্রাস্টের ব্যানারে অব্যাহত থাকবে বলে এমনটাই জানিয়েছেন গ্লোবার এইড ট্রাস্টের আহ্বায়ক জাহাঙ্গীর আলম খান এটম।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + eleven =