শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা

মো: মঞ্জুরুল আহসান: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, শুভ জন্মাষ্টমী ও শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে ২ আগস্ট রোববার বিকেলে তিন ঘন্টা ব্যাপি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত এর সভাপতিত্বে সভায় পবিত্র ধর্মগ্রন্থ শ্রী শ্রী শ্রীমদভগবদগীতা পাঠ করেন শ্রী ডিএন চ্যাটার্জি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জি।

বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অনুষ্ঠিতব্য ভার্চুয়াল সভা সঞ্চালকের দায়িত্বে ছিলেন- শ্রী শুভাশিষ বিশ্বাস সাধন। কেন্দ্রীয় কমিটির অর্ধ শতাধিক নেতৃবৃন্দ ভার্চুয়াল প্লাটফরমে যুক্ত হয়ে প্রত্যেকেই বিষয়ভিত্তিক এই আলোচনায় মতামত ব্যক্ত করেন বলে জানা গেছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 4 =