শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে খালের পানি থেকে দিন মজুরের লাশ উদ্ধার

শ্রীবরদীতে খালের পানি থেকে দিন মজুরের লাশ উদ্ধার

তাসলিম কবির বাবু: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে নিঁখোজের তিন দিন পর খড়িকাটা খালের পানি থেকে এক দিন মজুরের লাশ উদ্ধার করেছে শ্রীবরদী থানা পুলিশ। ১ আগষ্ট শনিবার সকালে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত দিন মজুর পৌর শহরের তাতিহাটী পশ্চিম মহল্লার মৃত সুরুজ্জামানের ছেলে আইয়ুব আলী (৫৫)।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আইয়ুব আলী ৩০ জুলাই রাতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। শনিবার সকালে পোড়াগর এলাকার খড়িকাটা খালের পানিতে স্থানীয়রা আইয়ুব আলীর লাশ ভাসতে দেখে। পরে সংবাদ পেয়ে আইয়ুব আলীর ছেলে গিয়ে লাশটি সনাক্ত করে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি (তদন্ত) বন্দে আলী বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরর প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 3 =