শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত
শেরপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত

শেরপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত

শেরপুরে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্র বিষয়ে সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত ওই পরামর্শ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ।
আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর ফিরোজ আহমদের সঞ্চালনায় পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাইমিনুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজ উদ্দিন, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, আস্থা প্রকল্পের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানু প্রমুখ।
ওইসময় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।