শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ২২ সেপ্টেম্বর উপজেলার চন্দ্রকোনা বাজারে অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানী। দন্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো হলো, মেসার্স সম্রাট এন্টারপ্রাইজ ও মেসার্স সামির এন্টারপ্রাইজ।
আদালত সূত্রে জানা গেছে, বিনা লাইসেন্স ও ক্রেতাকে ক্যাশমেমো না দিয়ে সার বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়৷
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রহুল আমীনসহ ওই ব্লকে কর্মরত উপসহকারি কৃষি কর্মকর্তা, পুলিশ সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানী জানান, কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।