শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ রাকসু নির্বাচনে নিয়োজিত থাকবে দুই হাজার পুলিশ সদস্য
রাকসু নির্বাচনে নিয়োজিত থাকবে দুই হাজার পুলিশ সদস্য

রাকসু নির্বাচনে নিয়োজিত থাকবে দুই হাজার পুলিশ সদস্য

রাকসু নির্বাচনকে কেন্দ্র করে দুই হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এসময় আরএমপি কমিশনার আবু সুফিয়ান বলেন, নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা টিমসহ পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে। বিশ্ববিদ্যালয়ের বিশাল পরিসর ঘুরে দেখে কেন্দ্রীভূত নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে এবং বাইরেও নিরাপত্তা জোরদার করা হবে।
তিনি আরও জানান, প্রশাসনের সঙ্গে বৈঠক করে ভোটের আগে ও পরে গণনার স্থান চিহ্নিত করা হবে এবং কোথায় কী ধরনের নিরাপত্তা প্রয়োজন তা ঠিক করা হবে। সব মিলিয়ে সর্বোচ্চ ২ হাজার সদস্য নিয়োজিত থেকে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থাও এতে যুক্ত থাকবেন।