শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় এনবিআরের ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি
এনবিআরের ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি

এনবিআরের ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। মঙ্গলবার দুইটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
একটি আদেশে মোট ৪৫৯জন কর্মকর্তাকে বদলি করা হয়। এ আদেশে পদায়ন করা কর্মকর্তাদের ২২ সেপ্টেম্বর বিকালের মধ্যে নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দ্বিতীয় আদেশে মোট ৯৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে।
কয়েক মাস ধরে এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নসহ সাময়িক বরখাস্ত করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড।
সর্বশেষ ১৫ সেপ্টেম্বর মোট ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছিল এনবিআর।