শেরপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর রবিবার জেরা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সভায় পূজার সুষ্ঠু ও নিরাপদ আয়োজনে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি গ্রহণ, স্থানীয় কমিটি গঠন, দায়িত্ব বণ্টন ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করা, শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে দুর্গাপূজা পরিচালনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা, স্বাস্থ্য ও নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব নির্ধারণ এবং নিরাপত্তা ব্যবস্থা, জনসচেতনতা ও জরুরি সেবা প্রটোকল নিয়ে আলোচনা করে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা আক্তার, শেরপুর সেনা ক্যাম্পের প্রতিনিধি মাইদুল, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, ৩৯ বিজিবির উপ-অধিনায়ক মিজান, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, আব্দুল আওয়াল চৌধুরী প্রমুখ।