শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জেলা পরিষদের সিপিসিসি প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠিত
শেরপুরে জেলা পরিষদের সিপিসিসি প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠিত

শেরপুরে জেলা পরিষদের সিপিসিসি প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠিত

শেরপুরে জেলা পরিষদের অধীনে ২০২৪-২৫ অর্থ বছরের এডিপি বরাদ্দের অর্থে গৃহীত সিপিসিসি প্রকল্পসমূহের প্রথম কিস্তির চেক বিতরণ অনুষ্ঠিত হর্য়েছে। ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
ওইসময় তিনি স্বচ্ছতার সাথে প্রকল্পগুলো বাস্তবায়নে নির্দেশনা দিয়ে বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের সুবিধা বৃদ্ধি পাবে।
চেক বিতরণকালে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, হিসাবরক্ষক মো. জাহিদ আনোয়ারসহ জেলা প্রশাসন ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা, প্রকল্পসমূহের সভাপতিগণ উপস্থিত ছিলেন।
এদিন জেলার মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ৪০ টি প্রকল্পের আওতায় প্রথম কিস্তির ৫৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। পরবর্তীতে প্রকল্পের কাজ সমাপ্ত হলে দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় করা হবে।