শেরপুরের নকলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ও নকলা উলামা ঐক্য পরিষদের যৌথ উদ্যোগ ১২ই রবিউল আউয়াল উপলক্ষে করণীয় বর্জনীয় শীর্ষক আলোচনা ও শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পৌরশহরের গড়েরগাঁও মোড়ে আয়োজিত সভায় নকলা উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আনসারুল্লাহ তারা আলম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাওলানা মুখলিছুর রহমান।
সভায় বক্তব্য রাখেন মাসতুরা আশরাফিয়া ক্বওমী মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল, হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার আমির মুফতি আব্দুল জলিল কাসেমী, নকলা বড় মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা হারেজ উদ্দিন, বর্তমান ইমাম ও খতিব মাওলানা শামসুল হুদা জিহাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।