শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার, বিদেশি নাগরিক আটক
১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার, বিদেশি নাগরিক আটক

১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার, বিদেশি নাগরিক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এক যাত্রীর কাছ থেকে আট কেজির বেশি কোকেন উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ১৩০ কোটি টাকা। এসব মাদক ফুড সাপ্লিমেন্টারি পণ্য হিসেবে ঘোষণা দিয়ে আনা হয়েছিল। তবে কোকেনের চালানসহ অভিযুক্তকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে সেই বিদেশি নাগরিককে আটকের পর বিপুল পরিমাণ কোকেন জব্দ করা হয়। বিদেশি সেই যাত্রীর নাম এম এস পেটুলা স্টাফেল। তিনি গায়ানার নাগরিক।
বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার।
এই কর্মকর্তা বলেন, সেই বিদেশি নাগরিক দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর৬৩৮ ফ্লাইটে ঢাকায় আসেন। তিনি গ্রিন চ্যানেল পার হওয়ার আগেই তাকে আটক করা হয়। তার লাগেজ তল্লাশি করে আট কেজি ৬৬ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১৩০ কোটি টাকা।
সোনিয়া আক্তার জানান, বিদেশি নাগরিকের কাছ থেকে উদ্ধার হওয়া কোকেনগুলো তার লাগেজ থেকে প্লাস্টিকের ভেতরে রাখা ছিল। যা ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেটে ছিল।
অভিযুক্ত বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।