শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ এদেশের মানুষ পিআর বোঝে না: জামালপুরে বিএনপি নেতা টুকু
এদেশের মানুষ পিআর বোঝে না: জামালপুরে বিএনপি নেতা টুকু

এদেশের মানুষ পিআর বোঝে না: জামালপুরে বিএনপি নেতা টুকু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। এসব শর্ত যারা দেন তারা খুব সুপরিচিত। তিনি বলেছেন, শেখ হাসিনার পুঁজি ছিল ৭১। সেটাকে শেষ করে দেওয়ায় যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তারা মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে। শেখ হাসিনার জন্য এমন হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) জামালপুর শহরের বেলটিয়া এলাকায় জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি ।
টুকু আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলে। কিন্তু সন্তান একবার জন্ম হয়। মুক্তিযুদ্ধ যে স্বাধীনতা এনেছে সেটিই স্বাধীনতা বলে মন্তব্য করেন তিনি। সবশেষ ১৯৭১ সালের মতো ২০২৪ সালকে কেউ প্রশ্নবোধক করুক এমনটা চান না বলেও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।
সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম, রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।
সম্মেলনে সভাপতিত্বে করেন- জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
উল্লেখ্য, ২০১৬ সালে শহরের সিংহজানী উচ্চ বালক বিদ্যালয় মাঠে জামালপুর জেলা বিএনপির সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।