Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত
শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত

০

শেরপুর জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট শনিবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ব্রিফিং প্যারেডে নিয়োগ সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
ওইসময় তিনি নিয়োগ কার্যক্রম অবাধ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে নিয়োগ ডিউটি নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার এবং ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিকসহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।